বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

শ্রীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার।



শ্রীপুর
মুজাহিদুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে ভাংনাহাটি মাদ্রাসা সংলগ্ন রুহুল আমীনের পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫মার্চ) সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত যুবক উজ্জ্বল মিয়া (৩৩) উপজেলার ভাংনাহাটি মধ্যপাড়া গ্রামের মাহমুদ আলীর ছেলে। সে পেশায় একজন দিনমুজুর ছিল।
নিহতের স্বজনরা জানায়, গোসলের কথা বলে গত সোমবার বাসা থেকে বেরিয়ে যান উজ্জ্বল। পরে তিনি আর বাসায় ফেরেননি। নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ভাংনাহাটি দাখিল মাদরাসার পুকুরে উজ্জ্বলের মরদেহ ভাসতে দেখে পুলিশের খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর কারণ জানা যাবে।



কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ffff