নিজস্ব প্রতিবেদকঃ নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ "জাতীয় শিশু দিবস-১৮ ইং স্মারক সম্মাননা" অর্জন করলেন দৈনিক আমার সময় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও তরুণ লেখক মোঃ শাহীনুর ইসলাম নয়ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর আদাবরের ইউ এইচ ইন্টারন্যাশনাল স্কুলের সাংস্কৃতিক একাডেমী কৃতক আয়োজিত এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান তিনি এ সম্মাননা অর্জন করেন। উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা সোনিয়া আফরোজ চাঁদনী ও সহকারী প্রধান শিক্ষক আল-আমিনের সঞ্চালণায় এবং প্রধান শিক্ষক এম এম ইবরাহীম খলিলের সভাপতিত্বে দৈনিক আমার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক লায়ন মুহাঃ মীযানুর রহমান জাতীয় শিশু দিবস-২০১৮ উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক জগলুল হায়দার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও উক্ত প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান জামিল। সম্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন আদাবর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ শাহীনুর রহমান, ডিএমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার সময়‘র স্টাফ রিপোর্টার মোঃ শাহীনুর ইসলাম নয়ন, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সংগঠক আপন অপু, বিশিষ্ট কলামিস্ট ও লেখক, দূর্জয় বাংলার সাধারণ সম্পাদক তৈমুর মল্লিক ভূঁইয়া, আদাবর থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসলেমা বেগম, উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ওয়াহিদুজ্জামান, লেখক ও কবি আশতাব হোসেন এবং লেখিকা সালমা আজাদসহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা শিশুদের মেধা বিকাশের জন্য বই পড়তে উৎসাহ, পাঠাগার প্রতিষ্ঠা, নির্বিঘ্ন পাঠগ্রহণে ইভটিজিং রুখতে মোবাইল টিম সাপোর্টসহ সার্বিক সহযোগীতার কথা জানান। এসময় শিশু-কিশোরদের সঠিক ইতিহাস জানার আহবানও জানানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উক্ত প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও ছড়া আবৃত্তি প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এস এম এস শাহীনের পরিচালনায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ শেষে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের স্মারক সম্মাননা প্রদান করেন। নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মোঃ শাহীনুর ইসলাম নয়ন ছাড়াও বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রকাশ করে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক আমার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক লায়ন মুহাঃ মীযানুর রহমান, শিশুসাহিত্যে অবদান রাখায় ছড়াকার ও শিশুসাহিত্যিক জগলুল হায়দার, শিশুসাহিত্যিক ও সংগঠক আপন অপু, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আদাবর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীনুর রহমান, সারাদেশে পাঠাগার প্রতিষ্ঠা করে অবদান রাখায় কলামিস্ট, লেখক ও দূর্জয় বাংলার সাধারণ সম্পাদক তৈমুর মল্লিক ভূঁইয়া, সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখায় মোঃ আসাদুজ্জামান জামিল, ওয়াহিদুজ্জামান, আব্দুর রব হাওলাদার, মোসলেমা বেগম এবং শিক্ষানুরাগী মোঃ তোফায়েল আহমেদ “বঙ্গবন্ধু জাতীয় শিশু দিবস-২০১৮ ইং স্মারক সম্মাননা” অর্জন করেন।

কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)