শনিবার, ১৭ মার্চ, ২০১৮

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়কের বাসায় ইউএস বাংলা প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকঃ
নেপালে বিমান দুর্ঘটনায় শ্রীপুরের পাঁচ যাত্রীর মধ্যে নিহত প্রিয়কের বাসায় পরিবারদের সাথে সাক্ষাত করেছে ইউএস বাংলা প্রতিনিধি দল। শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে নিহত এফএইচ প্রিয়কের পরিবারের সাথে তারা সাক্ষাত করেন। এ সময় পরিবারের আহত সদস্যদের সুচিকিৎসা ও নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানায় তারা।
ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা ও মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, শোকেস্তব্ধ পরিবারের পাশে ইউএস বাংলা সব সময় থাকবে। তাদের এই অপুরণীয় ক্ষতির পর পরিবারগুলোর জন্য সমবেদনা জানাতে এসেছি আমরা।

দেশের ইতিহাসে বিমান বিধ্বস্তের এমন ঘটনা আর না ঘটুক। আর কারও মাকে সন্তান হারা হতে না হোক। প্রিয়কের সাথে তার সন্তান চলে গেছে। তার মা নির্বাক হয়ে পড়ে আছে। এ দৃশ্য বড়ই কষ্টের। আমরা পরিবারগুলোর পাশে থাকবো সব সময়।
ইউএস বাংলার এয়ার কমান্ডার এম গোলাম তৌহিদ জানান, অমরা নিহতের পরিবারের পাশে আছি। তাদের নিহত স্বজনের মরদেহ দেশে নিয়ে আসার ও আহতদের চিকিৎসার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ffff