বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

মুহম্মদ আশরাফুল ইসলামের কবিতা---



বৈশাখের লাশ

সড়কে সড়কে পড়ে আছে বৈশাখের লাশ;
নির্ধারিত মৃত্যু, শাপ, সাপের খোলস জাদুঘরে।
উর্দিপরা শীতের নগরে, তবে কী আমিই-
অর্ধ নগ্ন পোস্টম্যান?
বোতলবন্দি সেচ্ছাচারী- গুদামজাত করে,
যে কোনো দৃশ্যের আকস্মিক সাড়ায়
অকারণে আলোড়িত হই, হ্রদের অদূরে-
রেখে নিজের সূর্যাস্ত।
কন্ডোমাবৃত করে চাবুকের দাগ, ছেনির-
আঘাত, ঝলমল করে প্রেয়সীর কামিজে?
বুক চাপড়ে, গড়াগড়ি করছে- সুধার বর।
সুন্দরের কাঁধ ছুঁয়ে আছে জবাইয়ের উল্লাস।
বস্তুত দর্পণে বিধৃত যে সম্মোহন, তা নিংড়ে
নিয়ে নিজের দিকে এগিয়ে যাচ্ছি - যা কেবলই
প্রতীকবাদী নিশ্চেতনা, আশ্চর্য সব-
বহির্ভূত আগাছা ও অবয়বহীন নীল।
জীবনের ছাত্রবৃত্তির সুরতহাল করে, সুষুপ্তির
গভীরে ছড়িয়ে দিয়েছি- নিন্মবর্গিয় পাহারা;
বেদনাকে অযথা নানান রঙে রাঙিয়ে- ডুবে যাচ্ছি,
তোমার প্রযোজিত গোলকধাঁধায়।
.........................................................................

কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ffff