শনিবার, ১৭ মার্চ, ২০১৮

কবি রিয়েল আবদুল্লাহ'র কবিতা: "রাত্রি গভীর হলে"


রাত্রি গভীর হলে,
ম্যানহোলে ঢুকে যায় চাঁদ
অপেক্ষার ব্যুহ ভেঙ্গে নেমে আসে রাতের কুয়াশা
আর ফেরে না-স্টেশনের প্ল্যাটফর্ম ছিঁড়ে বেড়িয়ে যাওয়া ট্রেন।

রাত্রি গভীর হলে অপেক্ষায় থাকে হারাধনের মা
গতর খাটতে বুকের মানিক গিয়েছে কাঁচঘেরা নির্দয় শহরে
সে এলেই তবে মনের ক্ষুধা ও পেটের ক্ষুধা দুই ই মিটবে।

রাত্রি গভীর হলে নেশাগ্রস্থ ছেলের শহুরে পিতা পথ চেয়ে থাকে
যে ছেলেটা সন্ধ্যেবেলায় একমুঠো মুদ্রা নিয়ে আধাঁরিতে মিশে গেছে
এখনও আসেনি-বাবার খা খা করা শুন্য বুকে কেবলি হারানোর জ্বালা।

রাত্রি গভীর হলে গ্রাম্যমায়ের ঘুম ভেঙ্গে যায় আচম্বিত
যে মেয়েটাকে শহরে পাঠিয়েছে বিদূষী হতে সে কি ঠিক ঠিক
সমগ্র কু নজর এড়িয়ে ঘরে ফিরতে পারবে?

রাত্রি গভীর হলে আমি ঘুমের ঘোরে উন্মাদ হাঁটি
বিষন্নতার প্লাবন নামে বুকে আর দু চোখে নামে জলের নহর ভেসে যায় বুকের সামগ্রিক সমতল ভুমি-আমি থেকে যাই চিরধ্রুবক।





কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ffff