বুধবার, ২১ মার্চ, ২০১৮

মধুমিতা বিশ্বাসের কবিতা--

সোডিয়াম বিভ্রমের বহুরুপ
.............................................

গ্রাফাইট ইচ্ছায় সময়কে প্রতিস্থাপন করতেই অবক্ষার সমস্ত অন্ধধ্বনি পৌঁছে দিচ্ছে বার্তা; শ্রেষ্ঠ ইতিহাস বৃত্তান্তে।

অনুপাতে বিভক্ত, শান্ত সংযত একান্ত প্রহরে নিয়নের আলো কাঁধে, দার্শনিকের ঘোরগ্রস্থ চোখ ভুলে যায় টেলিস্কোপের চশমা; আবিস্কার সুত্রের প্রয়োগ বিদ্যায়।

ধীর গতিতে বাড়তে থাকা দুরন্তের তপ্ত বিভাজনে, ক্রমশ দুরে যেতে থাকি
শত জনমের ভুল শর্তে।

সীমাহীন শব্দের দৃশ্যত জন্মালেই উদ্ভন্ন উৎরাই জ্যামিতিক বিরোধে হারমানা সোডিয়াম বিভ্রমের বহরুপ; ভারী পর্দার ট্রামলাইনে, বিজ্ঞাপনের জন্ম দেয়।

কনিকায় প্রবাহিত হওয়া মর্মবিতানের অনুভূতি ছিঁড়া রক্তের আপেল রাঙা জীবন;
আঁধারকে কেন্দ্র করে
কালচে রং ধারণ করেছে
আত্মগত অবস্থানে।

কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ffff