শনিবার, ১৭ মার্চ, ২০১৮

পাওনা টাকার জন্য গৃহবধুকে পিটিয়ে হত্যা : গ্রেপ্তার ৩



নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় পাওনা টাকার জন্য লাভলী আক্তার(২৩)নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
নিহত নারী গফরগাঁও উপজেলার পাগলা থানার ডুবাইল এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী। তাঁর স্বামী প্রবাসে থাকার জেরে সে মুলাইদ এলাকার তাঁর বাবা শাহজাহান মিয়ার বাড়িতে অবস্থান করছিল।
জানা যায়, গত ৩ মার্চ(শনিবার) লাভলী আক্তারকে মারধর করলে সে গুরুতর আহত অবস্থায় মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে চিকিৎসা নেয়। ২ দিন পর অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শুক্রবার (১৬মার্চ) বিকেলে মারা যায়।
এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ মুল অভিযুক্তসহ তিনজনকে গত রাতেই গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তিনজন হলেন টেপিরবাড়ি গ্রামের খলিল মিয়ার ছেলে হাবিবুল্লাহ, একই গ্রামের সিরাজউদ্দিনের স্ত্রী পারুল আক্তার ও লাকচতল গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে কাওসার। ঘটনায় গত রাতেই শ্রীপুর থানায় নিহতের মা খোরশেদা আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রুজু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, এ ঘটনার মূল অভিযুক্ত হাবিবুল্লাহর জৈনা বাজারের ওয়ার্কশপ (ষ্টিলের আসবাব নির্মানকারী প্রতিষ্ঠান) থেকে কিছু জানালার গ্রিল তৈরী করেন নিহত লাভলীর মা খোরশেদা এসময় মালামাল আনার পর ২ হাজার টাকা বাকি পড়ে।
এ ঘটনায় গত ৩ মার্চ শনিবার হাবিবুল্লাহ তাঁর সাথে কাওসার ও পারুল আক্তারকে নিয়ে খোরেশেদা বাড়িতে এসে রাগারাগি করেন। এরই মাঝে খোরশেদার মেয়ে লাভলী আক্তার প্রতিবাদ করলে তাকে বেদম মারধর করা হয়। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য প্রথমে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতাল পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকেলে লাভলী আক্তার মারা যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় নিহতের মায়ের অভিযোগের প্রেক্ষিতে রাতেই মুল অভিযুক্ত সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ffff