
নিজস্ব প্রতিবেদকঃ
মাদক মানে মরণ বিষ-তবে কেন মাদক নিস’ এই স্লোগানে শতাধিক তরুণ অর্ধ শত মোটরসাইকেল নিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার সড়কে মাদক বিরোধী র্যালী করেছে। শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে শনিবার দুপুরে গ্রীণ বাংলা স্টুডেন্ট ক্লাব নামে একটি সংগঠন বিভিন্ন এলাকায় এ র্যালী করে। গাজীপুর ইউনিয়নের আজুগীচালা গ্রাম থেকে র্যালীটি বের হয়ে ইউনিয়নের অন্তত পঞ্চাশ কিলোমিটার কাচা-পাকা সড়কে এই মাদক বিরোধী প্রচরণা চালায় তারা। এ সময় রাস্তার দু’পাশ থেকে গ্রামের সাধারণ মানুষ হাত নেড়ে তরুণদের প্রচারকে সমর্থন জানান।
এর আগে গ্রীণ বাংলা স্টুডেন্ট ক্লাব চত্বরে গোলাম রাব্বানীর সভাপতিত্বে শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)